এই রঙিন হৃদয় ছুঁলেই সর্বনাশ! - The News Lion

এই রঙিন হৃদয় ছুঁলেই সর্বনাশ!

 


দি নিউজ লায়নঃ     ফুল কে না ভালোবাসে।আর আজ আমরা যেই ফুলের কথা বলবো সেই ফুল দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দর তার রং ও আকৃতি। অবিকল যেন গাছের ডালে ফুটে আছে রঙিন হৃদয়। রঙিন, নাকি রক্তাক্ত? যাই ভাবুন না কেন এই ফুল কিন্তু সাংঘাতিক।   অনেকেরই মনে পড়ে যেতে পারে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছোটগল্প ‘বিষফুল’-এর কথা। সেখানেও ‘ভারী সুন্দর হলদে কমলা আর বেগুনি রঙের ফুল’-এর সন্ধান পেয়েছিলেন গল্পের প্রধান চরিত্র জগন্নাথবাবু।


 ক্রমে আবিষ্কৃত হয়েছিল ফুলটির সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে থাকা ভয়ানক বিপদের কথা। তবে সত্যজিতের ‘বিষফুল’ তো গল্প কিন্তু ‘এশিয়ান ব্লিডিং হার্ট’ নামের ওই ফুলের শরীরময় বিষের থলি! ছুঁলেই সর্বনাশ। হয়তো মৃত্যু হবে না। কিন্তু আপনাকে শয্যাশায়ী করে দিতেই পারে এই ফুল। অ্যালার্জি হয়ে শরীরময় লাল দাগে ভরে যেতে থাকবে। শ্বাস নিতে কষ্ট হবে। বমির ভাব হবে। সব মিলিয়ে এই ফুল সত্যিই বিপজ্জনক।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.