অলৌকিক কাণ্ডে হতবাক বিশ্ব, ভয়াবহ অগ্নিকাণ্ডেও পুড়লনা এই বই - The News Lion

অলৌকিক কাণ্ডে হতবাক বিশ্ব, ভয়াবহ অগ্নিকাণ্ডেও পুড়লনা এই বই


দি নিউজ লায়নঃ   জানা গিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফ্রিডম মিনিস্ট্রি’জ চার্চের যাবতীয় কিছু।  এই আগুনে চার্চের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও আশ্চর্যজনক ভাবে রক্ষা পায় চার্চের সবক’টি বাইবেল।   


আগুন নেভাতে এসে কোল সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা এই ঘটনা দেখে হতবাক হয়ে যান। তাঁরা তাঁদের ফেসবুক পেজে এই ঘটনা ছবি-সহ শেয়র করেন। সেই সঙ্গে এটাও জানান যে, এই ঘটনায় কোনও দমকল কর্মী আহত হননি।   


কোল সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা তাঁদের ফেসবুক পোস্টে জানান, বাইবেল ছাড়াও কোনও ক্রস এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়নি। ফেসবুকে পোস্ট করা ছবিগুলির মধ্যে একটিতে একটি ক্রসকে দণ্ডায়মান অবস্থায় দেখা যাচ্ছে। আগুনের আঁচে কালো হয়ে গেলেও ক্রসটি অক্ষত রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.