আগুনে পুড়ে মুরগির খামার নষ্ট - The News Lion

আগুনে পুড়ে মুরগির খামার নষ্ট



দি নিউজ লায়ন:   বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভাবে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি মুরগির খামার। ঘটনাটি ঘটেছে নদীয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত রুদ্রনগর মাঠপাড়া এলাকায়। জানা যায়, মাঠপাড়ার স্থানীয় বাসিন্দা দীনেশ বিশ্বাস খামার টি তৈরি করার পর দীর্ঘ ষোলো বছর ধরে পোল্ট্রি মুরগি ব্যবসা করে আসছেন। শনিবার রাত আনুমানিক দুটো নাগাদখামারে আগুন ধরে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন তিনি। 


এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অল্প শঙ্খ পাখির খাবার রক্ষা করতে পারলেও আগুনে টুডে ছাই হয়ে যায় সম্পূর্ণ খামার ঘরটি। চার দিন বয়সী মুরগির বাচ্চা সহ প্রায় তিন হাজার মুরগি ছিল ওই খামারটিতে বলে জানিয়েছেন দীনেশ বাবু। 


অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক দশ লক্ষ টাকার উপর ক্ষতি হয়ে গিয়েছে বলেও এই দিন জানান তিনি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা খামারের মালিক দীনেশ বিশ্বাস সহ স্থানীয় বাসিন্দাদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.