তৃণমূলের দল একটা বটবৃক্ষ, দু-একটা পাতা ঝরলে বটগাছের কোনো ক্ষতি হয় না,সুব্রত বক্সি
দি নিউজ লায়নঃ ২০১১ সালে জনগণের ক্ষমতায় তৃণমূলের দল একটি বটবৃক্ষের পরিণত হয়েছে।আর সেই বটবৃক্ষ থেকে দুই একটা পাতা ঝরলে বট গাছের কোন ক্ষতি হয় না।শনিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার সোনাখালির তেঁতুলতলা স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের এক জনসভা থেকে তৃণমূলের দলত্যাগীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী।পাশাপাশি তিনি তৃণমূলের জনসভা থেকে তৃণমূল কে তৃতীয় বার ক্ষমতায় আনার আহ্বান জানায়।
এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী,জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল,গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর প্রমূখ।গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর বলেন ‘যতদিন পর্যন্ত বাঁচবো তৃণমূলেই থাকবো।
সাধারণ কর্মী সমর্থকের উদ্দ্যেশে তিনি বলেন বিধানসভা নির্বাচনে গোসাবা ব্লক নিয়ে ভাবতে হবে না।তিনি আরও বলেন বাসন্তী বিধানসভা কেন্দ্রে দল যাকে প্রার্থী করবে তিনি পঞ্চাশ হাজার ভোটটে জয়ী হবে বলে আশাবাদী।সাম্প্রদায়িক দল বিজেপি কে বিতাড়িত করে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস কে ক্ষমতায় আনতে হবে।এদিনের তৃণমূলের জনসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।

Post a Comment