গোপীবল্লভপুরএক ব্লকের করবনিয়া গ্রামে গিয়ে বঙ্গধনি কর্মসূচি পালন করলো তৃণমূল - The News Lion

গোপীবল্লভপুরএক ব্লকের করবনিয়া গ্রামে গিয়ে বঙ্গধনি কর্মসূচি পালন করলো তৃণমূল

 


দি নিউজ লায়নঃ    শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের করবনিয়া গ্রামে গিয়ে বঙ্গধনি কর্মসূচি পালন করে তৃণমূল।ওই কর্মসূচিতে সামিল হয়ে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুমন সাহু,তৃণমূলের গোপীবল্লভপুর এক ব্লকের সভাপতি হেমন্ত ঘোষ,সহ সভাপতি সনত দাস,নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ সহ দলের নেতা ও কর্মীরা।


ওই গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে তারা রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে গ্রামবাসীদের হাতে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেন। সেই সঙ্গে তারা গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনেন।ওই গ্রামের সবজি চাষের জমিতে গিয়ে কাজ করতে থাকা সকলের হাতে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তাদের হাতে রিপোর্ট কার্ড তুলে দেন।তৃণমূলে ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন তৃণমূল মানুষের পাশে রয়েছে।


মুখ্যমন্ত্রী মানুষের জন্য গত সাড়ে নয় বছর কি কি কাজ করেছেন তা রিপোর্ট কার্ড হিসাবে আমরা প্রতিটি মানুষের হাতে তুলে দেওয়ার জন্য গ্রামে গ্রামে যাচ্ছি।তিনি বলেন মানুষ আমাদের কথা মন দিয়ে শুনছেন এবং আমাদের কাছ থেকে রিপোর্ট কার্ড নিচ্ছেন।তিনি বলে মানুষ মমতার সাথে আছে ,আগামীদিনে ও থাকবেন।বিজেপি হাজার চেষ্টা করলেও তৃণমূলের কোন ক্ষতি করতে পারবে না।তৃণমূলের বিরুদ্ধে বিজেপি মানুষ কে ভুল বুঝালে ও মানুষ বিজেপির কথা আর বিশ্বাস করবে না।তিনি বলেন জঙ্গল মহলের মানুষ বিজেপি কে আগামী বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.