উদয়নারায়নপুর থেকে পেঁচা উদ্ধার
দি নিউজ লায়নঃ- কপি চাষের খেতে জালে আটকে পড়া একটি পেঁচা উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা। জানা গেছে শুক্রবার রাতে উদয়নারায়নপুরের খিলা গ্রাম পঞ্চায়েতের পালিয়াড়া গ্রামের চাষীর কপি চাষের খেতে জালে আটকে পড়ে একটি পেঁচা।
শনিবার সকালে পেঁচাটিকে জালে আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে এবং জাল থেকে ছাড়িয়ে তার চিকিৎসা করে তাকে ছেড়ে দেয়।


Post a Comment