কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ১ - The News Lion

কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ১



দি নিউজ লায়নঃ   কিশোরীকে অপহরণের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান থানার এলাকায়। ধৃতের নাম সুমন মোল্লা। বর্ধমান থানার নাড়ি মোড়ে তার বাড়ি। পুলিস জানিয়েছে, নাড়ি মোড়েই বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। গত ৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টা নাগাদ সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছিল না। 


বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, কিশোরীকে অপহরণ করে কোনও গোপন জায়গায় আটকে রেখেছে সুমন। ঘটনার কথা জানিয়ে কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর বুধবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ বাসস্ট্যান্ড থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। সেখান থেকেই উদ্ধার হয় কিশোরীও। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৪ ডিসেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.