ইটাহারের হাটগাছি থেকে উদ্ধার হল ১০ টি উট - The News Lion

ইটাহারের হাটগাছি থেকে উদ্ধার হল ১০ টি উট



দি নিউজ লায়নঃ  ইটাহারের হাটগাছি থেকে উদ্ধার হল ১০ টি উট। গোপন সূত্রে খবর পেয়ে  উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এবং শিলিগুড়ির অ্যানিমেলস হেল্প লাইন যৌথ অভিযানে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার হাটগাছি এলাকা থেকে উদ্ধার করা হয় ১০ টি উট। সূত্রের খবর ওই দশটি উটকে রাজস্থান থেকে চুরি করে অবৈধভাবে উত্তর দিনাজপুর জেলায় নিয়ে আসা হয়েছিল। 


সোমবার ইটাহারের হাটগাছি এলাকায় ওই উটগুলি বিক্রির জন্য রাখা হয়েছিল। খবর পেয়ে হানা দিয়ে উটগুলি উদ্ধার করে। ইটাহার থানায় লিখিত অভিযোগও দায়ের করে পিউপিলস ফর অ্যানিমেলস। যদিও উট পাচার বা অবৈধ বিক্রির অভিযোগে কেউ ধরা পড়েনি।  উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া উটগুলিকে রাজস্থানের বরোদিয়ায় পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.