পণের টাকা না নিয়ে আসায় আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ ফের পণের বলি গৃহবধূ। পণের টাকা না নিয়ে আসায় আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী সহ অন্যান্য সদস্যরা। মৃত ওই গৃহবধূর নাম রিম্পা পারভীন(২৩)। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে ঘটনাটি তপন থানার গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকায়। এদিকে ঘটনার পর পরিবারের লোকেরা সব বাড়ি থেকে পালিয়ে যায়। রাতেই বিষয়টি প্রতিবেশীদের নজরে আসলে অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে নিয়ে আসার কিছু পরেই তিনি মারা যান। সোমবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্ত পাঠায়। এদিকে এঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। জানা গেছে, বছর ছয়েক আগে বংশীহারী থানার শ্রীরামপুর এলাকার রিম্পা পারভিনের সঙ্গে তপনের রাঙ্গামাটি এলাকার রশিদ সরকারের বিয়ে হয়৷ তাদের একটি ৫ বছরের পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের সময় সাত লাখ টাকা পণ দিয়েছিল রিম্পা পরিবার। তারপরও একাধিকবার পণের দাবিতে রিম্পার উপর অত্যাচার চালাত স্বামী রশিদ সরকার সহ শশুর বাড়ির অন্যান্য সদস্যরা। বাবার বাড়ি থেকে টাকা না নিয়ে আসলে পরেই জুটতো মানসিক ও শারীরিক অত্যাচার।
গতকালও পণের টাকা না নিয়ে আসায় শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় গায়ে কেরোসিন ঢেলে ওই গৃহবধূকে পুড়িয়ে খুন করে স্বামী ও পরিবারের অন্য সদস্যরা। এদিকে ঘটনার পরই পলাতক অভিযুক্তরা। এদিকে বিয়ের সাত বছরের মধ্যে কোন গৃহবধূর মৃত্যু হলে তার ময়নাতদন্ত ম্যাজিস্ট্রেট পর্যায়ের হয়। তাই এক্ষেত্রে বালুরঘাটে পুলিশ মর্গে মৃতার ময়নাতদন্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়। যদিও এই ঘটনায় বালুরঘাট থানার পুলিশ অভিযুক্তদের পরিবারের একজনকে আটক করেছে। অন্যদিকে এবিষয়ে তপন থানার ওসি সৎকার সাংবো জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

Post a Comment