গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক
দি নিউজ লায়নঃ গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে খণ্ডঘোষ থানা এলাকায়। ধৃতের নাম সঞ্জয় ধাড়া। খণ্ডঘোষ থানার শাঁকারি গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ বাথরুমে যান ওই গৃহবধূ।
সেই সময় পাশের বাড়ির সঞ্জয় তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গৃহবধূর চিৎকার শুনে পরিবারের লোকজন জেগে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে গৃহবধূ ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
শনিবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে রবিবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

Post a Comment