যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ় - The News Lion

যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ়


দি নিউজ লায়নঃ   যুবতীকে ধর্ষণের অভিযোগে পুলিস এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সেনারুল শেখ। বর্ধমান থানার কেষ্টপুরের মাঠপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের সরাইটিকর এলাকাত ওই যুবতীর বাড়ি। তিনি সংসার চালানোর জন্য পরিচারিকার কাজ করেন। সেনারুলের বাড়িতেও তিনি কাজ করেন। তাঁকে মাঝেমধ্যেই কুইঙ্গিত করত সেনারুল।


 কিন্তু, তিনি আমল দেননি। লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাতেও পারেন নি তিনি। বৃহস্পতিবার সকালে তিনি সেনারুলের বাড়িতে কাজে যান। সেই সময় বাড়িতে কেউ ছিল না। সুযোগ কাজে লাগিয়ে যুবতীকে জোর করে ঘরে তুলে নিয়ে গিয়ে সেনারুল ধর্ষণ করে বলে অভিযোগ।


 ঘটনার কথা কাউকে না জানানোর জন্য যুবতীকে হুমকি দেওয়া হয়। তা উপেক্ষা করে যুবতী মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে পুলিস অভিযক্তকে গ্রেপ্তার করে। শনিবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতকে ১ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.