নামখানায় জল পথে দুয়ারে সরকার
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যবাসীর বাড়ির দুয়ারে এসেছে সরকারি বিভিন্ন পরিষেবা।আর সেই কর্মসূচি বাস্তব রূপ দিতে সুন্দরবনের জল পথে প্রচার করছেন সরকারি আধিকারিক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী,বিধায়ক,সাংসদ গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ।সোমবার সুন্দরবনের নামখানা,সাগর,পাথর প্রতিমা গোসাবা ব্লকের প্রত্যন্ত এলাকায় জলপথে এবং স্থল পথে সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হল।সাধারণ মানুষের পড়ছে লম্বা লাইন ক্যাম্প গুলিতে।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় জল পথে যাতায়াত করতে হয় সাধারণ মানুষজনকে।ফলে দুর্গম পথে অতিক্রম করে আসতে না হয়,তারজন্য জলপথে লঞ্চ, বোর্ড, নৌকা করে চলে যাচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।যার জন্য সাধারণ মানুষের উপকার হচ্ছে।সুন্দরবনের বিভিন্ন ব্লকের সাধারণ মানুষজন বলেন এমন ধরনের উদ্যোগে আমরা খুবই খুশি।এতো দিন ধরে এই সমস্ত প্রকল্প থেকে আমরা বঞ্চিত ছিলাম। আজ এই সমস্ত প্রকল্প গুলি ঘরে বসে পাচ্ছি।এদিন নামখানা হাতানিয়া দোয়ানিয়া জল পথে চলে দুয়ারে সরকার কর্মসূচি।যার ফলে বহু মানুষজন উপকৃত হয়।

Post a Comment