লঙ্কাগুঁড়ো চোখে ছিটিয়ে বালিশের তলা থেকে চাবি নিয়ে নেশামুক্তি কেন্দ্র থেকে চম্পট দিল 27 জন - The News Lion

লঙ্কাগুঁড়ো চোখে ছিটিয়ে বালিশের তলা থেকে চাবি নিয়ে নেশামুক্তি কেন্দ্র থেকে চম্পট দিল 27 জন

 


দি নিউজ লায়নঃ   লঙ্কাগুঁড়ো চোখে ছিটিয়ে বালিশের তলা থেকে চাবি নিয়ে নেশামুক্তি কেন্দ্র থেকে চম্পট দিল 27 জন। সোমবার ভোরে ঘটনাটি ঘটে নদীয়ার তেহট্টে। নেশামুক্তি কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, মোট ৩৩ জন আবাসিক রয়েছে এই নেশামুক্তি কেন্দ্রে। তাদের মধ‍্যে ২৭ জন পালিয়ে গিয়েছে। সোমবার ভোরে হোমের নিরাপত্তারক্ষীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যায় তারা।


 পরে পুলিশ ২ জনকে উদ্ধার করলেও এখনও ২৫ জনের খোঁজ নেই। হোমের নিরাপত্তারক্ষী শংকর দাসের অভিযোগ, ভোর বেলা তিনি ঘুমিয়ে ছিলেন। আচমকা চোখে তীব্র জ্বালা অনুভব করেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই তার বালিশের তলায় রাখা চাবি নিয়ে গেটের তালা খুলে পালিয়ে যায় আবাসিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ পাবার পর তল্লাশি চালিয়ে ২জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তাদের উদ্ধার করা হবে। তবে কি কারণে তারা নেশামুক্তি কেন্দ্র থেকে পালাল তা স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.