মেদিনীপুর কলেজ মাঠের জনসমুদ্রে দাঁড়িয়ে দলীয় কর্মীদের লড়াই এর বার্তা দিলেন মমতা
দি নিউজ লায়নঃ শুভেন্দু অধিকারী কে নিয়ে টালমাটাল এর মধ্যেই মেদিনীপুরের জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন লোক হবে না, যদি প্রয়োজন হয় আমরা লোক পাঠাতে পারি। কিন্তু মেদিনীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তা প্রমাণিত হলো। মেদিনীপুর কলেজ মাঠের জনসমুদ্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের লড়াইয়ের বার্তা দিলেন। অতীত দিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে লক্ষাধিক মানুষ মেদিনীপুর কলেজ মাঠে সামিল হয়েছিলেন। কলেজ মাঠে তিল ধারণের জায়গা ছিল না।
গোটা মেদিনীপুর শহর অবরুদ্ধ হয়ে গিয়েছিল।সভা শেষ হওয়ার পরও বহু গাড়ি এসেছিল দলীয় কর্মীদের নিয়ে। কিন্তু তাদের মেদিনীপুর শহরে ঢুকতে বহু সময় লেগে যায়। এর আগে যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যেভাবে মানুষ ছাড়া দিয়েছিল। ঠিক একইভাবে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ মমতার ডাকে সাড়া দিয়ে সামিল হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এত লোক হবে বলেও আশা করতে পারেনি ।দলের জেলা সভাপতি অজিত মাইতি বলেছিলেন দেড় লক্ষাধিক লোক হবে। কিন্তু সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়ে দেড়লক্ষ পারিয়ে গিয়েছে ।তাই নতুন উদ্যোমে বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল অটুট রাখার জন্য দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না ।তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল 2021 সালে ক্ষমতায় আসবে ।তিনি বলেন এই জনসভা প্রমাণ করে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে তাই তিনি দলীয় কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং প্রত্যেককে ভালোভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন তৃণমূলের কর্মীরা হলেন দলের আসল সম্পদ। তাই যেভাবে হাজার হাজার মানুষ সকাল থেকে মেদিনীপুর কলেজ মাঠে সামিল হয়েছিলেন তা দেখে তিনি অভিভূত। তাই মঞ্চে তিনি খোশমেজাজে ছিলেন। এত মানুষ এর আগে মমতার কোন সভায় হয়নি ।তাই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সোমবারের ঐতিহাসিক কৃষি বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের জনসভা।
জনসভার মঞ্চ থেকেই তিনি যেমন বিজেপিকে তীব্র আক্রমণ করেন, তেমনি আক্রমণ করেন কংগ্রেস ও সিপিএম কে। তিনি বলেন বাংলাকে গুজরাট হতে দেবোনা বাংলা বাংলায় থাকবে এবং তিনি তার ভাষণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতাদের তীব্র ভাষায় যেমন আক্রমণ করেন। তেমনি দলীয় নেতাদের বলেন বহিরাগতরা কারা এলাকায় ঢুকছে তাদের গতিবিধির ওপর নজর রাখুন। তাই অন্যরূ পেমমতাকে দেখল মেদিনীপুর শহরবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় কে বিরোধী দলনেত্রী থাকাকালীন যেভাবে মমতাকে দেখেছিল মেদিনীপুরের মানুষ ঠিক একইভাবে সোমবার দেখলেন। তাই হাত তুলে সমাবেশে আসা সবাই বললেন আমরা দিদির সাথে আছি। সেই সঙ্গে তিনি বলেন যারা আগুন নিয়ে খেলছেন তারা সাবধান।
পরের বাড়িতে আগুন লাগাতে গেলে নিজের বাড়ি ও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাই তৃণমূল কংগ্রেসকে ভাঙাতে, তৃণমূল কংগ্রেস সরকারকে ফেলাতে যারা চেষ্টা করছেন ,তাদের ভারত বর্ষ থেকে সরানোর জন্য ভারতবর্ষের মানুষ আজ একজোট হয়েছে ।তাই তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন মিথ্যা কথা বলে গুজব ছড়িয়ে মানুষকে ভুল বোঝাবেন না ।বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ। বাংলার মানুষ শান্তি উন্নয়ন চায়। তাই তৃণমূল কংগ্রেসের সরকার বাংলার মানুষের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে।

Post a Comment