স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার ১



দি নিউজ লায়নঃ       স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছেন,  ধৃতের নাম সীতারাম শবর। তার বাড়ি  পুরুলিয়ার বোরো থানার বিক্রমডি গ্রামের শবর টোলায়। ধৃতকে আজ অর্থাৎ বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি মঞ্জুর হয়েছে  বিক্রমডি গ্রামের বাসিন্দা সীতারাম শবরের। 


স্ত্রী মনিকা শবরের সঙ্গে প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে এসেছিলে তিনি। সব টাকাই  ছিল মনিকা দেবীর কাছে।  মঙ্গলবার সকালেমদ্যপান করে এসে সব টাকায় চায় সীতারাম বাবু। টাকা দিতে অস্বীকার করায় দুই জনের মধ্যে তুমুল বচসা বাধে। সেই সময় হঠাৎ করে কুড়লের বাট দিয়ে তার স্ত্রী মনিকা দেবীকে সজোরে আঘাত করে সীতারাম। এরপরেই বটি দিয়ে গোটা শরীরের আঘার করে বলে অভিযোগ। 


ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় মনিকা শবর (৩২)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থে পৌছায় বোরো থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ।বুধবার সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। সমস্ত ঘটনাটি পুলিশকে জানানিয়েছে তাদের সাত বছরের ছেলে। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ। এরপরেই বুধবার সীতারাম শবরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করে সীতারাম বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.