বেসরকারি হাসপাতাল কর্মীর আত্মহত‍্যায় চাঞ্চল‍্য - The News Lion

বেসরকারি হাসপাতাল কর্মীর আত্মহত‍্যায় চাঞ্চল‍্য



দি নিউজ লায়নঃ    বেসরকারি হাসপাতালের কর্মী এক ব‍্যক্তির ফাঁস লাগিয়ে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। বুধবার সকালে রায়গঞ্জের উকিলপাড়া এলাকায় ভাড়াবাড়ী থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিশাল চক্রবর্তী(২৫)। তার বাড়ী দক্ষিন দিনাজপুরের বালুরঘাটের মিস্ত্রিপাড়া এলাকায়। এদিন মৃতের পোষাকের পকেট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে বলে পুলিশ সুত্রে খবর। যাতে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর জন্য দায়ী বলে ওই সুইসাইড নোটে উল্লেখ করে ওই যুবক স্যোশাল মিডিয়ায় লাইভ করে আত্মঘাতী হয়েছেন বলে সুত্রের খবর। এদিকে এই ঘটনায় ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি।


স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই যুবক রায়গঞ্জ মেডিকেল কলেজ সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন। বাড়ি অন্য জেলায় হওয়ায় উকিলপাড়া এলাকাতেই বাড়ি ভাড়া করে থাকতেন। কিন্তু কয়েকমাস যাবৎ কিছুদিন ধরেইবাড়ি ভাড়ার টাকা না দেওয়ায় তাকে প্রশ করা হলে সে তার কাজ হারানোর কথা জানায় বলে দাবী তার বাড়ির মালিক নির্মল বক্সীর। আর সে নিয়েই অনেকদিন ধরেই বিশাল মানষিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন নির্মল বাবু। সেইসঙ্গে ওই বেসরকারি হাসপাতালে কাজ করার সময়েই “তার সাথে ওই হাসপাতালে কর্মরতা এক নার্সের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন” বলে কানাঘুশোও শুনতে পান বলে নির্মলের দাবী। এদিকে এই দ্বিমুখি চাপেই কি তবে আত্মঘাতী হয়েছেন ওই ব‍্যক্তি? 


এমনই প্রশ্ন উঠেছে। এদিকে বিশালের বাড়ি বালুরঘাটে এবং তার স্ত্রী মালদায় থেকে পরিবারের লোক এদিন বিকেল পর্যন্ত না আসায় বুধবার মৃতদেহের ময়না তদন্ত করতে পারেনি পুলিশ। তবে ঘটনার পেছনে আসলে কি কারন রয়েছে তা ময়না তদন্তের রিপোর্টের পরেই স্পষ্ট হবে বলে তদন্তকারি পুলিশ আধিকারিকদের দাবী। যদিও এদিন একাধিকবার ফোন করা হলেও ওই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ ফোন ধরেননি বা সেখানে গিয়ে যোগাযোগ করলেও তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হলেও মৃতের পরিবারের তরফে নির্দিষ্টভাবে উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.