দেখেনিন কেমন যাবে বছরের শেষ দিন
দি নিউজ লায়নঃ
মেষ রাশি: আজ ব্যবসার ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। পাওনা আদায় নিয়ে অশান্তির আশঙ্কা।শারীরিক দিক মোটামুটি শুভ হলেও চলাফেরায় সতর্ক থাকুন।
বৃষ রাশি: যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা।
মিথুন রাশি: প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন।
কর্কট রাশি: আর্থিক চাপ আসতে পারে। বাড়ির বাইরে বিবাদ বাধতে পারে।ভাল লোকের সাহায্যে বিপদ থেকে উদ্ধার। আজ আপনার মানহানি হতে পারে।
সিংহ রাশি: সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ বাধতে পারে। আইনি কাজের জন্য খরচ বাড়বে।
কন্যা রাশি: রহস্যজনক কিছু আবিষ্কার করবেন আজ। ব্যবসায় ভাল লাভের সময়।
বৃশ্চিক রাশি: বাবার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা। স্ত্রীর সঙ্গে তর্ক বাধতে পারে। আজ কিছু ক্ষতি হতে পারে। হতাশার জন্য কাজের ক্ষতি।
ধনু রাশি: দাম্পত্য জীবনে বিবাদের আশঙ্কা। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
মকর রাশি: বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। গোপন রোগে ভুগতে হতে পারে। ব্যবসায় চাপ বাড়বে। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে।
কুম্ভ রাশি: স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।
মীন রাশি:শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

Post a Comment