বাইক চুরি করে পাচার হওয়ার আগে ৬টি মোটরসাইকেল সহ চক্রের পাণ্ডা গ্রেফতার
দি নিউজ লায়নঃ এলাকা থেকে চুরি যাচ্ছিল একের পর এক বাইক। অবশেষে ধরা পড়ল চোর। পুলিশের জালে বাইক চুরির চক্র।ভাঙড় থানার পুলিস বড়সড় সাফল্য পেল। বাইক চুরি করে পাচার হওয়ার আগে ৬টি মোটরসাইকেল সহ চক্রের পাণ্ডা উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা রফিকুল গাজীকে গ্রেফতার করল পুলিস।
এই কাজের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। সম্প্রতি বাইক চুরির তদন্তে নেমে ভাঙড় থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ছয়টি বাইক এবং এক জন কে গ্রেফতার করে।ধৃত কে বৃহস্পতিবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয়।ধৃত কে নিজেদের হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করে এই চোরাই কারবারের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে সে বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ।

Post a Comment