তৃনমূলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার খেপুত ৭নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার দাসপুর থানার খেপুত এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁঞা, দাসপুর ২ ব্লক তৃনমূলের সভাপতি আশীষ হুদাইত , পশ্চিম মেদিনীপুর জেলার তৃনমূলের যুব মনিটরিং কমিটির সদস্য তথা ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুদীপ মণ্ডল সহ আরো অনেকে।
ওই রক্তদান শিবিরে মোট ৬০ জন এসে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত সকলেই রক্তদাতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া বলেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে সেই রক্তের সঙ্কটের সমাধান করার লক্ষ্য নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।রক্তদান শিবিরের আয়োজন করায় তিনি ওই এলাকার দলীয় নেতা ও কর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানান। সেই সঙ্গে রক্ত দান করে রক্তদান শিবির কে যারা সফল করেছেন সেই সকল রক্তদাতাদের সকলকেতিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Post a Comment