বিজেপিতে যোগ দিয়ে নন্দীগ্রামে শুভেন্দু ঢুকতেই শুরু আদি বনাম নব্য বিজেপি লড়াই
দি নিউজ লায়নঃ বিজেপিতে যোগ দিয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ঢুকতেই শুরু আদি বনাম নব্য বিজেপি লড়াই। শুভেন্দু অনুগামী বিজেপিদের গাড়ি-বাস ভাঙচুরের অভিযোগ আদি বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নন্দীগ্রামের ভূতার মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামে মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু।
সোনাচূড়া থেকে তার অনুগামীরা ওই অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। সেই সময়ে ভূতার মোড়ে আচমকা তাদের উপর লাঠি বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই এলাকার আদি বিজেপি কর্মীরা। শুভেন্দু অধিকারী কে কোনমতেই বিজেপিতে মেনে নেওয়া হবে না- এই শ্লোগান তুলে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং বাস টোটো এবং অন্যান্য গাড়িতে ভাঙচুর করা হয়।কয়েকজন শুভেন্দু অনুগামীদের মাথা ফেটে যায়। তাদের হাসপাতালে ভর্তি করতে হয় খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ঘণ্টাখানেকের পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
যদিও প্রকাশ্যে বিজেপি গোটা ঘটনার দায় তৃণমূলের ওপর চাপাচ্ছে। পাল্টা এ প্রসঙ্গে তৃণমূল রাজ্য যুব সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “তৃণমূল এসবের সঙ্গে কোনওভাবেই যুক্ত নেই। আজ নন্দীগ্রামে বিজেপি একটি হনুমান পুজোর ব্যবস্থা করেছে। এ পুজোর দায়িত্ব কে নেবে তা নিয়ে আদি বিজেপি ও নব্য বিজেপির গোলমালও হয়। সেই গন্ডগোল ঢাকতে বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।”

Post a Comment