পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কোন বিধায়ক শুভেন্দু অধিকারীর সাথে বিজেপি দলে যাবে না - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কোন বিধায়ক শুভেন্দু অধিকারীর সাথে বিজেপি দলে যাবে না

 


দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয় ।ওই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ ,শ্রীকান্ত মাহাতো ,আশীষ চক্রবর্ত্তী, প্রদীপ সরকার ,শিউলি সাহা  সহ তৃণমূল কংগ্রেসের বিধায়ক গণ। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশীষ চৌধুরী , গোপাল সাহা, তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ দলের জেলা কমিটির নেতৃবৃন্দ।


 ওই সভায় দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে দলের কর্মসূচি গুলি কোন কোন এলাকায় হবে তা নির্ধারণ করা হয় ।আগামী ২০শে ডিসেম্বর দাঁতনে একটি ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছে।ওই সভায় দলের সমস্ত নেতৃত্ব উপস্থিত থাকবেন। উল্লেখ করা যায় যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী আগামী শনিবার প্রায় ২৭ জন বিধায়ক ও ৩৯ জন তৃণমূল নেতাকে নিয়ে আনুষ্ঠানিকভাবে মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বলে বিশেষ সূত্রে জানা যায়। তারই পরিপ্রেক্ষিতে এই বর্ধিত সভায় তৃণমূলের জেলার ১৪  জন বিধায়ক উপস্থিত ছিলেন। 


জেলার পনের জন বিধায়ক এর মধ্যে একজন মারা গিয়েছেন বর্তমানে তৃণমূলের ১৪ জন বিধায়ক রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলে  জেলার সকল বিধায়ক জানান ।সেই সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশমতো পশ্চিম মেদিনীপুর জেলায় কাজ করবেন বলে অঙ্গীকার করেন এবং আগামী বিধানসভা নির্বাচনে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে তারা অঙ্গীকার করেন আগামী শনিবার কেউ শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন না। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন আমরা বিজেপির ওই সভা নিয়ে চিন্তিত নয়।কাদের সাথে মানুষ রয়েছেন তা আগামীদিনে প্রমাণিত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.