দাড়ি রাখলে পরেই ঋষি অরবিন্দ হওয়া যায় না শিলিগুড়ি থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দি নিউজ লায়নঃ চন্দ্রিমা ভট্টাচার্যের। রাজ্যের মেয়েরা নিজেদের আঁচল বাধলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারানো মুশকিল।২০১৬তেও অনেকে রব তুলেছিল তা মিথ্যে হয়েছে, ২১এ নির্বাচনেও বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। বিরোধীরা যতই গেল গেল রব তুলুক তাতে কিছুই এসে যাবে না। শনিবার শিলিগুড়িতে কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে সভাগৃহে দার্জিলিং জেলা তৃনমূল মহিলা সাংগঠনিক জনসভা থেকে মন্ত্রী জানান বাংলার মানুষ বিজেপিকে দেখছে। তাই তৃণমূলের কাছে বিজেপি কোন ফ্যাক্টর নয়।
তবে কোনো শত্রুকেই দুর্বল ভাবা ঠিক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নাম না করে কটাক্ষ বানে বিদ্ধ করে তিনি বলেন বোলপুরে জন্মগ্রহণ করলেই কেউ রবীন্দ্রনাথ হয়ে যায় না। তেমনই শুধু দাড়ি রাখলেই ঋষি অরবিন্দ হওয়া যায়না। অন্যদিক মহিলাদের নিয়ে সাংগঠনিক সভা থেকে সাংবাদিকদের সম্মুখে শিলিগুড়ি অশোক মসনদকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। তিনি বলেন পুর পরিষেবা নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। রাজনীতির বাইরে শিলিগুড়ি প্রচুর মহিলাদের সঙ্গে আমার কথা হয়েছে। পুরো পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করেছেন তাদের। অশোক ভট্টাচার্যের নেতৃত্বের সঠিকভাবে শিলিগুড়ি পুরো নিগমের চালনা করা সম্ভব হচ্ছে না। একইভাবে এদিন শিলিগুড়ি অঞ্চল ভিত্তিক মহিলা সংগঠনকে বিধানসভা নির্বাচনের আগে ময়দানে নামার রুট ম্যাপ এঁকে দেন তিনি।
তিনি বলেন বিরোধীরা বলছে রাজনীতি করার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার নিয়ে এসেছে। তবে তা পুরোপুরি ভিত্তিহীন কারণ যে সমস্ত প্রকল্প গুলির সুবিধে দেওয়া হচ্ছে তা বহু বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন রাজনীতির জন্য নয় মানুষের জন্য করেন মহিলাদের জন্য করেন। অনেকের কাছে বিশেষ করে বাড়ির মহিলাদের কাছে কিছু ক্ষেত্রে এই প্রকল্পে গুলি পৌছায়নি সেক্ষেত্রে দলের মহিলাদের যদি বাড়ি বাড়ি গিয়ে প্রকল্প গুলি সম্পর্কে তাদের অবগত করেন তবে এলাকার ক্যাম্পের মাধ্যমে প্রকল্পের সুবিধা মিলবে রাজ্যের সমস্ত ঘরে। একনেক সভায় তৃনমূল নেত্রী স্মিতা বক্সী, দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, জেলা তৃণমূল সভানেত্রী সুস্মিতা সেন গুপ্ত সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূলের মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment