মুখ্যমন্ত্রীর জনসভার সমর্থনে পিংলা বিধানসভার বসন্তপুরে বিশাল জনসভায় বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র
দি নিউজ লায়নঃ আগামী ৭ ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুর কলেজ মাঠের জনসভা সফল করে তোলার জন্য এবং ওই জনসভার সমর্থনে শনিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার অন্তর্গত খড়গপুর দুই নম্বর ব্লকের বসন্তপুরে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়।ওই জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র,তৃণমূলের খড়গপুর দুই ব্লকের সভাপতি তৃষিত মাইতি সহ তৃণমূল কংগ্রেসের নেতারা।
শনিবার ওই জনসভায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র তার ভাষণে বলেন রাজ্যজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করছে ।রাজ্য সরকারকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে। ওরা বাংলাকে গুজরাট বানাতে চায়। কিন্তু বাংলা বাংলায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যতদিন থাকবেন ততদিন হাজার চেষ্টা করেও ওরা বাংলাকে গুজরাট বানাতে পারবে না। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্র সরকার যে কৃষি বিল পাস করিয়েছে তা কৃষকদের পক্ষে ক্ষতিকারক।
তাই কৃষি বিল বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলনে শামিল হয়েছে কৃষক সংগঠনগুলি। তিনি বলেন তৃণমূল কংগ্রেস কৃষকদের পক্ষে রয়েছে ।তাই কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি তার ভাষণে বলেন আগামী সোমবার মেদিনীপুর কলেজ মাঠে দল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ওই জনসভা থেকে তিনি দলীয় কর্মীদের দিশা দেখাবেন। তাই মুখ্যমন্ত্রীর জনসভায় সর্বস্তরের মানুষকে তিনি শামিল হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন আগামী ৭ ই ডিসেম্বর সোমবার মেদিনীপুর কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হবে। তাই তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য মেদিনীপুর কলেজ মাঠের জনসভায় শামিল হওয়ার আহ্বান জানান ।তিনি তাঁর ভাষণে আরো বলেন যে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু ওদের ওই স্বপ্ন পূরণ হবে না।
বাংলার মানুষ স্বৈরাচারী ,অত্যাচারী বিজেপিকে বাংলার বুকে কোনদিন ক্ষমতায় নিয়ে আসবে না। বাংলার মানুষ শান্তি উন্নয়ন চায় ।তাই ৩৪ বছরের বাম সরকারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার গঠিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের উন্নয়নে কাজ করেছে। সারাদেশের কোন রাজ্য সে কাজ করেনি। তিনি বলেন অথচ বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ও মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে চলছে ।বাংলার মানুষ বিজেপির এই মিথ্যাচারের যোগ্য জবাব দেবেন। তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবেন। কারণ ঐতিহাসিক এই মেদিনীপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে। তাই তিনি সর্বস্তরের মানুষকে আগামী সোমবার মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি আহ্বান জানান।

Post a Comment