বিজেপি দলে যোগ দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন চাঁদড়ার এক পঞ্চায়েত সদস্য - The News Lion

বিজেপি দলে যোগ দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন চাঁদড়ার এক পঞ্চায়েত সদস্য

 


দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার রাতে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য কে  প্রলোভন দেখিয়ে যোগ দেওয়ানো হয়েছিল বিজেপিতে। এর ২৪ ঘন্টার মধ্যেই পুনরায় তৃণমূলে ফিরলেন মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৌম্য মাইতি। 

২০১৯ সালে ভাটপাড়া গ্রাম সংসদ থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হন। সম্প্রতি বিজেপির কয়েকজন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে বিভিন্ন প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ।


তিনি জানান , বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরে এসে বিজেপির দলীয় কার্যালয়ে এনে তাঁর হাতে বিজেপির পতাকা ধরিয়ে দেওয়া হয়। তাঁকে বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে দেখা করানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও সেখানে তিনি উপস্থিত ছিলেন না। বিজেপির জেলা নেতারাও তাঁর যোগদান নিয়ে বিশেষ উৎসাহিত নন। তাঁর কর্মসূচি কি হবে তাও তাঁরা জানাতে পারেননি। 


এরপর গ্রামে ফিরে আসেন। নিজের ভুল বুঝতে পারেন। এরপর পুনরায় নিজের দলে ফিরে আসার কথা ভাবেন। দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে নিজের ভুল স্বীকার করে পুনরায় তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান। শুক্রবার সন্ধ্যায় পুনরায় তিনি তৃণমূলে ফিরে আসেন। জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানান ,  বিজেপিতে যোগ দিয়ে কেউ ২৪ ঘন্টাও টিকতে পারবেন না। 


যদিও বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস জানান , এই যোগদান বিষয়ে তিনি কিছু জানেন না। সমিত বাবু নিজেই ওই পঞ্চায়েত সদস্যের হাতে  বিজেপির পতাকা তুলে দিয়েছিলেন। যে ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.