করোনার মন্দা অর্থনীতির মাঝেই পরিবহনের ক্ষেত্রে বড় ছাড় ঘোষনা মুখ্যমন্ত্রী
দি নিউজ লায়নঃ করোনার মন্দা অর্থনীতির মাঝেই পরিবহনের ক্ষেত্রে বড় ছাড় ঘোষনা মুখ্যমন্ত্রীর। পরিবহন দপ্তরের সচিবের সঙ্গে কথা বলে উত্তরবঙ্গের প্রায়৪০,০০০ পর্যটন বাসের ওপর করোনাকালে কন্ট্রাক্ট ক্যারেজ মেয়াদে ছাড়।পর্যটন বাণিজ্যিক কোন গাড়ির ক্ষেত্রে চালান কাটতে পারবে না পুলিশ। করোনার সময়তে কোনো জরিমানা ধার্য্য করতে পারবে না। পর্যটন ব্যবসায়ীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিলিগুড়ি।করোনার মন্দা অর্থনীতির মাঝেই পরিবহনের ক্ষেত্রে বড় ছাড় ঘোষনা মুখ্যমন্ত্রীর। পরিবহন দপ্তরের সচিবের সঙ্গে কথা বলে উত্তরবঙ্গের প্রায়৪০,০০০ পর্যটন বাসের ওপর করোনাকালে কন্ট্রাক্ট ক্যারেজ মেয়াদে ছাড়। মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালেই পর্যটন উত্তর-পূর্ব রিজনের পর্যটন ব্যবসায়ীরা তাদের বেশ কিছু সমস্যার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আবেদন করে পর্যটনমন্ত্রী গৌতম দেবের দ্বারস্থ হন। এরপরই পর্যটনমন্ত্রী মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি আনলে উত্তরকন্যা থেকে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।
আর্থিক চূড়ান্ত টালমাটালে চলা পর্যটন ব্যবসায়িদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার জেরে সর্বাধিক বিপর্যস্ত হয়েছে পর্যটন শিল্প। পর্যটন ব্যবসায়ীরা বারংবার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে কোন লাভ হয়নি। তাই পর্যটনের উত্তর পূর্ব রিজনের পর্যটন ব্যবসায়ীদের ক্ষেত্রে একমাত্র ভরসা হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। পূর্বই করোনার সময়তে পর্যটনের বানিজ্যিক গাড়ির ক্ষেত্রে রোড ট্যাক্স সহ যাবতীয় কর মুকুব করা হয় রাজ্যের তরফে। তবে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে গাড়ির করের কাগজপত্র নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, যাতে গাড়ি চালকের হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ করেন পর্যটন ব্যবসায়ীরা। সেই বিষয়ে রাজ্য পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন মন্ত্রী গৌতম দেব জানান মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য কর মুকুব করেছে সেক্ষেত্রে পুলিশ পর্যটন বাণিজ্যিক কোন গাড়ির ক্ষেত্রে চালান কাটতে পারবে না। রাজ্যের প্রশাসনিক প্রধানের কড়া নির্দেশ চালান কাটার বিষয়ে একটা অভিযোগ উঠলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের হোম স্টে গুলির ক্ষেত্রে যাতে দ্রুততার সঙ্গে অনুমোদন মেলে সে বিষয়েও পর্যটন দফতরকে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে চা বাগান ও সিঙ্কনা বলয়ের ক্ষেত্রেও সমস্ত আইনানুগ বিষয়গুলিকে দেখে তিন জেলাভিত্তিক এইসব হোম স্টে গুলির তালিকা তৈরি করে তাদের দ্রুত জমির মালিকানা দেওয়ার নির্দেশ পর্যটন দপ্তরকে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Post a Comment