গরুর স্তন্যপান করছে কুকুরছানারা
দি নিউজ লায়নঃ একটি গরুর স্তন্যপান করছে কুকুরছানারা। ভাইরাল সেই ভিডিও।‘ওয়াইল্ড ওয়ার্ল্ড’ নামের একটি ফেসবুক পেজে ৩ ফেব্রুয়ারি শেয়ার করা হয় ভিডিওটি। এখনও বিশ্বময় ছড়িয়ে থাকা মাতৃত্বের প্রতি মুগ্ধতার রেশ।
তবে এই দৃশ্য খুব বিরল নয়। ভিন্ন জাতের প্রাণীকে স্তন্যপান করাচ্ছে অন্য প্রাণী— এমন ভিডিও এর আগেও ভাইরাল হয়েছে। যা প্রমাণ করে, মাতৃত্বের বোধ সব প্রাণীর মধ্যেই বর্তমান। এবং তা কখনও পক্ষপাতিত্ব করে না। নিজের জন্ম দেওয়া সন্তানদের ক্ষেত্রে তো বটেই, অন্য গোত্রের প্রাণীদের ক্ষেত্রেও স্নেহের সুধা দানে কোনও আপত্তি করে না মায়েরা।

Post a Comment