র্মান্তিক পথ দুর্ঘটনা দাসপুর থানার খুকুড়দহে, গুরুতর আহত একাধিক, ঘটনায় চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে মাল বোঝাই ট্রাক ও যাত্রবাহী বাস। ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর-২ ব্লকের খুকুড়দহ জানা পাড়া এলাকায়। বুধবার সকাল নাগাদ হাওড়া গামী একটি যাত্রী বোঝাই বাসকে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায় সেই ট্রাকটি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের ভেতর থাকা একাধিক যাত্রী।
এর সাথে ট্রাকের চালক ও খালাসী দুজনেই গাড়ির মধ্যে আটকে যায়। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় জেলার ব্যাস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়কে। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রায় ১৫ জন বাস যাত্রী আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে মাল বোঝাই ট্রাকটির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সিমেন্ট বোঝাই ট্রাকের চালক ও খালাসির অবস্থা সঙ্কটজনক।
সেই সঙ্গে বাসে থাকা আহত ১৫ জন যাত্রীর মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ওই ঘটনার ফলে দীর্ঘক্ষন ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া দুটি গাড়ি কে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেইসঙ্গে দাসপুর থানার পুলিশ কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে।

Post a Comment