দুর্ঘটনায় আহত রোগী পুলিশের তৎপরতায় সুস্থ - The News Lion

দুর্ঘটনায় আহত রোগী পুলিশের তৎপরতায় সুস্থ



দি নিউজ লায়নঃ  শান্তিপুরের মোটরবাইক অ্যাকসিডেন্টে আহত ফুলিয়ার এক যুবক যখন শান্তিপুর বাইপাস সংলগ্ন একটি গর্তে পড়েছিল নাইট ডিউটিতে থাকা শান্তিপুর থানার একটি গাড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। গুরুতর আহত ওই যুবককে তৎক্ষণাৎ রেফার করা হয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে  কিন্তু পরিবারের লোক এসে না পৌঁছনোয় দীর্ঘক্ষন শান্তিপুর থানার পুলিশ অনেক চেষ্টার পর যোগাযোগ করে পরিবারের লোকের সঙ্গে। 


কিন্তু এলাকার লোকের কোন সহযোগিতা না পেয়ে অসহায় ওই আহত ব্যক্তির পরিবারের সদস্যরা ফুলিয়া বাস-স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। অবশেষে সেই খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতাল থেকে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে যায় পরিবারের সেই সদস্যদের কাছে এবং তাদের পুলিশের গাড়ি করে নিয়ে আসে শান্তিপুর হাসপাতালে। 


তার পরেও গুরুতর আহত ওই ব্যক্তিকে কল্যাণীতে নিয়ে যেতে পারছিল না পরিবার কারণ অ্যাম্বুলেন্সের ভাড়া ছিলনা তাদের কাছে। এই অবস্থায় শান্তিপুর থানার উপস্থিত পদস্থ আধিকারিক নিজেই অর্থ দিয়ে পরিবারকে আশ্বস্ত করলেন এবং সবশেষে গুরুতর জখম সুজয়কে নিয়ে রওনা দিলেন কল্যাণীর উদ্দেশ্যে। শান্তিপুর থানার পুলিশের আধিকারিক এবং তার সহযোগীদের এই মানবিক পদক্ষেপ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.