গলায় ফাঁস লাগিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এক স্কুল ছাত্রী সহ দুই জনের মৃত্যু - The News Lion

গলায় ফাঁস লাগিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এক স্কুল ছাত্রী সহ দুই জনের মৃত্যু



দি নিউজ লায়নঃ  গলায় ফাঁস লাগিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত এলাকায়,জানা গিয়েছে ওই মৃত ছাত্রীর নাম সম্পৃতা সিংহ, বয়স আনুমানিক ১৬ বছর।আরো জানা যায় যেএকাদশ শ্রেণির ছাত্র সম্পৃতা, এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ  নয়াবসত গ্রামে গিয়ে বুধবার সকালে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।


 অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে অপর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সরবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েতের তাতারপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম জগন্নাথ সামই ।তার বয়স ৩৮ বছর। বুধবার সকালে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় জগন্নাথ সামই  কে ঝুলতে দেখে এলাকার বাসিন্দারা। 


স্থানীয় বাসিন্দারা ফোন করে দাসপুর থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশ কি কারণে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তার পরিবারে নেমে আসে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.