বাইকের সিটের তলায় রুপোর গয়না লুকিয়ে পাচারের চেষ্টা, তেলের ট্যাংকির গোপন কুঠুরি থেকে মিলল রূপোর গয়না
দি নিউজ লায়ণঃ গাইঘাটার তেতুলবেরিয়া সীমান্ত এলাকা দিয়ে রুপোর গহনা পাচার রুখে দিল বি এস এফ।একজন রুপো পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।ঐ পাচারকারীর কাছ থেকে ১৭.৬২ কেজির রুপোর গহনা উদ্ধার করা হয়েছে।এর বাজার মুল্য ৯ লক্ষ ১৬ হাজার ২৪০ টাকা। বি এস এফ সুত্রে জানা গেছে ধৃত পাচারকারীর নাম রাজিব সরকার(২৭)। তার বাড়ি গাইঘাটা থানার কালাঞ্চি এলাকায়।
উদ্ধার হওয়া রুপোর গহনা সহ ধৃত পাচারকারীকে পেট্রাপোল স্থলবন্দরের শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বি এস এফের পক্ষ থেকে। বি এস এফ সুত্রে জানা গেছে শুক্রবার রাতে এলাকায় টহল দেওয়ার সময় গাইঘাটার তেতুলবেরিয়া সীমান্ত লাগোয়া পুরেন্দ্রপুর গ্রামের দিকে এক বাইক চালককে দেখতে পেয়ে ১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের সন্দেহ হয়।জওয়ানরা ঐ বাইক চালককে আটকায়।শেষে তল্লাশি চালিয়ে বাইকের সিট এবং তেলের ট্যাংকের নিচে গোপন একটা জায়গা থেকে লুকিয়ে রাখা ১৩ টি প্যাকেট উদ্ধার করে।
এর ভিতর থেকেই ১৭.৬২ কেজি রুপোর গহনা উদ্ধার করে।বি এস এফ জেরায় জানতে পেরেছে ধৃত রাজিব সরকার চার বছর আগে পুরনো একটা বাইক কিনে মাস তিনেক আগে বাইকের তেলের ট্যাংকটি পরিবর্তন করে জিনিস লুকিয়ে রাখার জায়গা করে নিয়েছিল।গোপন সেই জায়গা থেকেই বাংলাদেদশে পাচারের জন্য রুপোর গহনা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল।উদ্ধার হওয়া রুপোর গহনার বাজার মুল্য ৯ লক্ষ ১৬ হাজার ২৪০ টাকা।

Post a Comment