রাজস্থানের নাবালিকাকে উদ্ধার করল হরিহরপাড়া থানার পুলিশ। - The News Lion

রাজস্থানের নাবালিকাকে উদ্ধার করল হরিহরপাড়া থানার পুলিশ।

 



দি নিউজ লায়ন-   রাজস্থান থেকে অপহরণ হয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করল হরিহরপাড়া থানার পুলিশ।শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় থানার তাজপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, হরিহর পাড়ার এক ব‍্যক্তির সঙ্গে ওই নাবালিকার  মোবাইল ফোনে মিসকল এর মাধ্যমে প্রথমে পরিচয় তারপর থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভিন রাজ্য রাজস্থানের ঐ নাবালিকার সঙ্গে।


 অভিযুক্ত দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করত। প্রেমিকার ডাকে  সে রাজস্থানে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পৌঁছে যায়। সেখান থেকে তাকে সে হরিহরপাড়ায় নিয়ে আসে। এদিকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় পর ১০ নভেম্বর ওই নাবালিকার পরিবার রাজস্থানের বানপুল থানায় অপহরণের অভিযোগ করে। এরপরই পুলিস তদন্তে নেমে ওই নাবালিকাকে হরিহরপাড়া থেকে এদিন উদ্ধার করে। পুলিস জানিয়েছে, ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.