আজ আপনাদের জন্য রইল ডিমের জিভে জল আনা অসাধারণ রেসিপি এগ ভিন্ডালু - The News Lion

আজ আপনাদের জন্য রইল ডিমের জিভে জল আনা অসাধারণ রেসিপি এগ ভিন্ডালু

 


দি নিউজ লায়নঃ

উপকরণঃ

সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রাখা ৩-৪টে ডিম  

৩-৪ টে মাঝারি মাপের টমোট্যো  

 ২ চামচ গোটা ধনে 

 ২ চামচ গোটা কালো জিরে 

৩-৪ টুকরো দারচিনি  

গোটা গোলমরিচ ১ চামচ 

 ১ চামচ রসুন বাটা  

৩ চামচ ভিনিগার  

৫-৬টি গোটা শুকনো লঙ্কা  

৫-৬টি এলাচ 

 ৮-১০টি লবঙ্গ   

১/২ কাপ পেঁয়াজ কুঁচি  

২ চামচ ধনেপাতা কুঁচি 

 দেড় চামচ কাঁচালঙ্কা কুঁচি   

 ১ চামচ আদা বাটা 

২ চামচ হলুদ গুঁড়ো   

 নুন স্বাদমতো 

সাদা তেল পরিমাণমতো  


প্রণালিঃ

প্যানে তেল গরম করে সেদ্ধ ডিমগুলো হালকা ভেজে নিন।   ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিন।  মিক্সারে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, রসুন-আদা, হলুদ, নুন, ভিনিগার দিন।  জল দিয়ে মশলাগুলো পেস্ট করে নিন, প্যানে তেল গরম করুন।  


তেল গরম হলে তাতে এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, কাঁচালঙ্কা ও টমোট্যো দিয়ে ভেজে নিন।  এরপর কুঁচানো পেঁয়াজ দিয়ে হালকা ভেজেই বেটে রাখা মশলা দিয়ে কষতে থাকুন।   মশলা কষে গেলে তাতে স্বাদ মতন লবন দিয়ে নাড়াচাড়া করুন।   রান্না হয়ে গেলে উপরে ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.