জঙ্গলমহলের মানুষ বেইমানদের ঠাঁই দেবে না, বললেন ছত্রধর মাহাতো - The News Lion

জঙ্গলমহলের মানুষ বেইমানদের ঠাঁই দেবে না, বললেন ছত্রধর মাহাতো


দি নিউজ লায়নঃ    রবিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রামে বঙ্গধনি কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। তিনি ওই এলাকার কয়েকটি গ্রামে গিয়ে একের পর এক বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন। তাদের অভাব অভিযোগগুলি তিনি দ্রুত রুপায়ন করার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন। 


তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পাচ্ছেন, বিনা পয়সায় চাল পাচ্ছেনা। মমতা না থাকলে এই প্রকল্প গুলি ও থাকবে না। বিজেপি  পরিচালিত রাজ্যগুলিতেএই প্রকল্প গুলি চালু হয়নি এবং চালু করতে পারেনি। তাই তৃণমূলের বদনাম করতে মমতাকে হেয় করতেই বিজেপি চক্রান্ত শুরু করেছে। তাই তিনি সকলকে মমতার পাশে থাকার আবেদন জানান। গ্রামবাসীরা মমতার পাশে রয়েছেন বলে ছত্রধর মাহাতো কে জানান। ছত্রধর মাহাতো বলেন শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। যাদের হাত গুজরাট দাঙ্গায় রক্তাক্ত,যারা গান্ধীজিকে খুন করেছিল। 


তাদের হাত ধরতে বেইমান শুভেন্দু অধিকারীর একমুহূর্ত সময় লাগেনি। তিনি বিজেপিতে যোগদান করে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার শুরু করেছেন। তার প্রতুত্তরে তিনি বলেন জঙ্গলমহলের মানুষ বেইমান মীরজাফরদের কোনদিন বিশ্বাস করেনা ও জায়গা করে দেয় না। যারা জঙ্গলমহলের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের পাশে তারা কোনদিনই থাকেনা। তাই তিনি জোর গলায় বলেন আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কে জঙ্গলমহলের মানুষ উপযুক্ত জবাব দেবেন। জঙ্গলমহলের মানুষ বেইমান শুভেন্দুর পাশে নেই, স্বৈরাচারী সাম্প্রদায়িক শক্তি বিজেপির পাশে নেই। কিন্তু শান্তি ও উন্নয়নের প্রতীক মমতার পাশে রয়েছেন। তাই আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের প্রতিটি আসনে তৃণমূল প্রার্থীরা জয় লাভ করবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.