নাচে-গানে স্লোগানে পাহাড়ের 'শাহেনশাহ' কে বরণ করে নিলেন মোর্চা নেতাকর্মীরা - The News Lion

নাচে-গানে স্লোগানে পাহাড়ের 'শাহেনশাহ' কে বরণ করে নিলেন মোর্চা নেতাকর্মীরা

 


দি নিউজ লায়নঃ    2017 পর 2020 - প্রায় সাড়ে তিন বছর পর পাহাড়ে রাজকীয় প্রত্যাবর্তন মোর্চা নেতা বিমল গুরুংয়ের। নাচে-গানে স্লোগানে পাহাড়ের 'শাহেনশাহ' কে বরণ করে নিলেন মোর্চা নেতাকর্মীরা। আবেগে ভাসলেন কয়েক হাজার মোর্চা সমর্থক। দীর্ঘদিন পর চেনা পাহাড়ে ফিরে স্বমহিমায় গুরুঙও। একদিকে মমতার হাত শক্ত করে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন অন্যদিকে তীব্র আক্রমণ করলেন বিনয় তামাং সাফ জানিয়ে দিলেন লড়াইয়ে এক ইঞ্চি জমিও তিনি ছাড়বেন না। বিমল গুরুঙের পাহাড়ে প্রত‍্যাবর্তন যে রাজকীয় হতে চলেছে তার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। 



হলুদ পতাকায় সেজে ওঠে পাহাড়। গুরুঙকে স্বাগত জানিয়ে লাগানো হয় বিশালাকার ফেস্টুন ব‍্যানার। রবিবার গুরুঙের শতাধিক গাড়ির কনভয় পাহাড়ে পৌঁছতেই জনজোয়ারে ভেসে যান তিনি। সকাল থেকেই চক বাজারের মোটর স্ট‍্যন্ডে তিল ধারনের জায়গা ছিল না। গুরুঙ সভা মঞ্চে পৌঁছতেই বাঁধ ভাঙে উচ্ছ্বাস। দীর্ঘদিন পর পাহাড়ে ফিরে প্রবল জন সমর্থন পেয়ে সুর চড়ান গুরুঙ। মঞ্চ থেকে তুলোধোনা করেন বিজেপিকে গুরুঙ বলেন, তিন বছর বিজেপি কে বিশ্বাস করে ভুল করেছিলাম সেই ভুল সংশোধন করে নিয়েছি বিধানসভা নির্বাচনে মমতাকে বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই পাহাড়বাসীর সমস্যার সমাধান একমাত্র মমতায় করতে পারেন বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে পাহাড়বাসীর সঙ্গে পাহাড়ের মানুষের আবেগ নিয়ে ছেলেখেলা করেছে উচিত শিক্ষা বিধানসভা ভোট থেকেই বিজেপি পাবে পাহাড়ের তিনটি আসনেই জিতবে তৃণমূল সমর্থন করবেন তিনি। 



নাম না করে এদিন বিনয় তামাং শিবিরকেও আক্রমণ করেন গুরুঙ। তিনি বলেন পাহাড়ে মোর্চার 'ডুপ্লিকেট' একটা দল আছে। যে দলের দুই শীর্ষ নেতা বিশ্বাসঘাতকতা করে ছিলেন এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন যাতে কোন দিন পাহাড়ে ফিরতে না পারি। একইসঙ্গে জিটিএ পরিচালনায় দুর্নীতির প্রসঙ্গ তোলেন গুরুঙ। ভবিষ্যতে সমস্ত হিসাব বুঝে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন পাহাড়ে আর কোন মতেই অশান্তির পরিবেশ মিলবে না যেভাবে মুখ্যমন্ত্রী পাহাড়ে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প শুরু করেছেন পাহাড়ে পর্যটনের বিকাশ হচ্ছে সেই উন্নয়নের ধারা বজায় রাখবেন তা কোন মতেই নষ্ট হতে দেওয়া যাবে না গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসঘাতক বিজেপিকে পাহাড় থেকে উৎখাত করার ডাক তিনি এদিনের সভা মঞ্চ থেকে দেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.