মানুষকে সঙ্গে নিয়ে হিংসার জবাব দেওয়া হবে, অমিত শাহ - The News Lion

মানুষকে সঙ্গে নিয়ে হিংসার জবাব দেওয়া হবে, অমিত শাহ

 


দি নিউজ লায়নঃ   আজ বাংলার মাটিতে অমিত শাহের দিত্বীয় দিনের সফর।  নিজের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে অনুব্রতগড়ে রোড শো করেন অমিত শাহ।  জেপি নাড্ডার কনভয়ে হামলা, বাংলার গণতন্ত্রের ওপরে হামলা। এদিন এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বীরভূমে সাংবাদিক বৈঠকে তিনি বলেন বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন, দিল্লি থেকে কারও আসার দরকার নেই। এদিন বোলপুরে সাংবাদিক সম্মেলনের শুরুতেই দিন কয়েক আগে রাজ্যে জেপি নাড্ডার কনভয়ে হামলায় নিন্দা করেন অমিত শাহ। তিনি বলেন এই হামলা বাংলার গণতন্ত্রের ওপরে হামলা। 


তৃণমূল সরকারের অহংকারের জন্যই এই ঘটনা বলে দাবি করেন তিনি।তিনি বলেন, বিজেপির ওপরে যত হামলা হবে, ততই তারা শক্তিশালী হবেন।অমিত শাহ বলেন, হিংসার জবাব হিংসা দিয়ে হয় না। মানুষকে সঙ্গে নিয়ে হিংসার জবাব দেওয়া হবে। সামনের নির্বাচনে তৃণমূল পরাস্ত হবে বলেও দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, যেভাবে তৃণমূলের তরফে বলা হয়েছে, তাতে মনে হয়েছে, তারা হিংসাকেই সমর্থন করছেন। অভিযোগ করে তিনি বলেন, রাজ্যে হিংসা চরম সীমায় পৌঁছে গিয়েছে। তৃণমূলের হামলায় তাঁদের দলের অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেছেন অমিত শাহ।এছাড়া এদিন তিনি রাজ্যের দুর্নীতি নিয়েও কথা বলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.