শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করলেন শাল বনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন।তিনি তৃণমূল কে তোলাবাজ বলে তীব্র ভাষায় তৃণমূল কে আক্রমণ করেছেন।তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন শুভেন্দু অধিকারী সাড়ে চার বছর তিনটে দফতরের পূর্ন মন্ত্রী ছিলেন,উনার বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী এখনো তৃণমূলের সাংসদ, এক ভাই কাঁথি পৌরসভার পৌর প্রধান।তা সত্ত্বেও কি উনি বুঝতে পারেন নি তৃণমূল তোলাবাজ।তাহলে কেন এতদিন উনি তৃণমূলে ছিলেন।
আসলে উনি তোলাবাজ থেকে রঘু ডাকাত হওয়ার জন্য বিজেপি দলে যোগ দিয়েছেন।উনি সব চেয়ে একজন বড় তোলা বাজ।উনার মুখে নীতি আদর্শের কথা মানায় না।তিনি শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন উনি মুখ্যমন্ত্রী হতে চেয়ে ছিলেন।যা কোন দিন সম্ভব নয়।তাই বুঝতে পেরে এখন বিজেপির মতো সাম্প্রদায়িক দলে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছেন।বাংলার মানুষ ওই তোলাবাজ বিজেপির নব্য নেতাকে উপযুক্ত জবাব দিবেন।
তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে বলেন যদি হিম্মত থাকে তাহলে শালবনি বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ সালের বিধান সভা নির্বাচনে ভোটে লড়াই করে মানুষের কাছে প্রমান করুন তিনি জননেতা। তাই তিনি শুভেন্দু অধিকারীকে আধুনিক ভারতের মীরজাফর বলে তীব্র ভাষায় কটাক্ষ করেন।বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন বাংলার মানুষ মমতার পাশে রয়েছে।২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী সহ তার অনুগামী বিধায়ক দের বাংলার মানুষ যোগ্য জবাব দিবেন।

Post a Comment