শুভেন্দু অধিকারী কে গদ্দার ও বহুরূপী বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো - The News Lion

শুভেন্দু অধিকারী কে গদ্দার ও বহুরূপী বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো



দি নিউজ লায়নঃ    সোমবার ঝাড়গ্রাম ব্লকের গাড়রো ও গোপীবল্লভপুরএক ব্লকের বাকড়া এলাকায় বঙ্গ ধ্বনি কর্মসূচিতে যোগদান করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। গোপীবল্লভপুর এক ব্লকের বাকড়া এলাকায় বিশাল পদযাত্রা ও সভায় তিনি যোগদান করেন। তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো সহ পদযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু ও সত্যরঞ্জন  বারিক ,গোপীবল্লভপুর একব্লকের সভাপতি হেমন্ত ঘোষ সহ আরো অনেকে। পদযাত্রার শেষে সভায় ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন দুদিন আগে যিনি তৃণমূলে ছিলেন  তিনি বিজেপিতে যোগদান করে তৃণমূলকে ছিন্নমূল বলে কটাক্ষ করছেন।


 আগামী দিনে শুভেন্দু অধিকারী কে জঙ্গলমহল তথা বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবেন। তিনি তার ভাষণে বলেন যিনি এখন বলছেন 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে পুলিশ রাতের বেলা ভোট গণনা করে তৃণমূলকে জেলা পরিষদ পাইয়ে দিয়েছে। বিজেপি জয়লাভ করেছিল,আসলে বিজেপিকে হারানো হয়েছে। কে করেছিল তাহলে উনি করিয়ে ছিলেন উনি তৃণমূলে ছিলেন উনার দায়িত্ব ছিল জঙ্গলমহল। উনি ঘোষণা করেছিলেন বিরোধী শুন্য পঞ্চায়েত গঠন করলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলেই সমস্ত দায়িত্ব ওনার উপরই বর্তায়।এখন চোরের মায়ের বড় গলা।


 বিজেপির কাছে উনি শির দাঁড়া বিক্রি করে দিয়েছেন। উনার মত গদ্দার ও বহু রুপি বাংলায় পাওয়া যাবে না। তিনি বলেন যখন তিনটা দপ্তরের মন্ত্রী উনি ছিলেন তখন কি ওনার মনে হয়নি যে দুটো অন্য কাউকে ছেড়ে দিই। এখন বলছে গ্রামকে বঞ্চনা করছে। তিনি তার ভাষণে আরো বলেন যে সমস্ত কিছু দলে থেকে উপভোগ করার পর আজকে যেভাবে উনি দলের বিরুদ্ধে কথা বলছেন আসলে দলের বিরুদ্ধে নয় উনি ওনার পিঠ বাঁচাতে সারদা নারোদা থেকে বাঁচার জন্য জেলে যাওয়া আটকাতে বিজেপিতে যোগদান করেছেন। উনার মত মীরজাফর এবং গদ্দার ভারতবর্ষে কম পাওয়া যাবে। জঙ্গল মহলের মানুষ 2021 সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন।


 চারটি আসনে 50 হাজার  করে ভোটে জেতা তো দূরের কথা একটি আসন ও বিজেপি জয়লাভ করবে না। জঙ্গলমহলের মানুষ স্বৈরাচারী অত্যাচারী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আগামী দিনে উপযুক্ত জবাব দেবে। কারণ যিনি বিজেপির হয়ে গলা ফাটাচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। 2021 সালে বাংলার মানুষ বিজেপিকে ঘরের মধ্যেই রাখবে।  তার জন্য উনি আজকে এই কথা বলছেন। কারণ তখন বিজেপি নেতারা তো। আর রাস্তায় বেরোতে পারবে না। আজকে যে ভাষায় তৃণমূলকে উনি আক্রমণ করছেন বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, আগামী দিনে ও থাকবে। কারণ জঙ্গলমহলের যে উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে।


 তাই জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আগামী দিনেও থাকবেন। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে বৈতরণী পার হয়েছিল তাদেরকে উপযুক্ত শিক্ষা দেবে। তাই শুভেন্দু অধিকারী কে তিনি আরো বলেন যে ছত্রধর মাহাতো নৈরাজ্যবাদী বলে যে তিনি বলছেন,কে নৈরাজ্যবাদী তা জঙ্গলমহলের মানুষ ভালোভাবে জানেন। আমি জঙ্গলমহলের উন্নয়নের জন্য আন্দোলন করেছিলাম। সেই সময় বাম সরকার কোন উন্নয়ন করেনি তাই তার বিরুদ্ধে আমি রাস্তায় নেমে ছিলাম ।আমাকে বলা হচ্ছে নৈরাজ্যবাদী। উনার মত গদ্দার ও বহুরূপী বাংলা তথা ভারতবর্ষের কোথাও পাওয়া যাবে না। তাই আজকে উনি বলছেন জঙ্গলমহলের ভূমিপুত্র,উনি তো সমুদ্রের ভূমিপুত্র। জঙ্গলমহলের মানুষকে  আমরা শ্রদ্ধা করি তাই জঙ্গলমহলের মানুষ তৃণমূলের পাশে ছিল আগামী দিনেও থাকবে। সাম্প্রদায়িক বিজেপি কে জঙ্গলমহলের মানুষ প্রত্যাখ্যান করবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.