শীত বাড়ার সঙ্গে সঙ্গে নতুন বিপদের আশঙ্কায় কাঁপছে দেশ - The News Lion

শীত বাড়ার সঙ্গে সঙ্গে নতুন বিপদের আশঙ্কায় কাঁপছে দেশ

 


দি নিউজ লায়নঃ   শীতের ইনিংস শুরু। গোটা দেশই কাঁপছে শীতে। তার সঙ্গে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। কমেছে সুস্থতার হারও। শীত বাড়লে করোনা সংক্রমণ আরও বাড়বে আশঙ্কা করছে স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ে জরুরি বৈঠকও বসছে তারা।  


করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জেরে ইংল্যান্ডে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে৷ যে কথা স্বীকার করেছে ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক৷ ইতিমধ্যে ইউরোপের অন্য দেশগুলি ইংল্যান্ড থেকে আসা উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ 


এই অবস্থায় আজ দিল্লিতে জরুরি বৈঠকে বসছে দেশের স্বাস্থ্য মন্ত্রক৷ সূত্রের খবর, ডিরেক্টর জেনেরাল অফ হেল্থ সার্ভিসের ডাকা আজকের বৈঠক থাকবে এইমস, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ও হু-র (ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন) প্রতিনিধিরা৷ 


করোনার নতুন স্ট্রেনে স্পাইক প্রোটিন আরও সংক্রমক৷ যা সংক্রমণের সংখ্যা বাড়াতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের৷ তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই বিষয়েই আজকের বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে৷ জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে তিনটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে তৈরি থাকতে বলেছে কেন্দ্র৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.