অস্ট্রেলিয়ার ৪-০ জয়ের আশা দেখছেন রিকি পন্টিং
দি নিউজ লায়নঃ ভারতের সামনের পরীক্ষা এবার মেলবার্ন টেস্ট। শনিবার ২৬ ডিসেম্বর থেকে এই মেলবোর্নেই বক্সিং ডে টেস্টে মাঠে নামতে চলেছে ভারত। বিরাটের অনুপস্থিতিতে দল কীভাবে ঘুরে দাঁড়াবে? ব্যাটিং অর্ডার কী হবে? আর কব্জির হাড় ভাঙায় শামি সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর বিকল্প কে?এই তিন প্রশ্ন নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টে যখন চিন্তার কালে মেঘ! তখনই মাইন্ড গেম শুরু করে দিল অজিরা।
পিঙ্ক টেস্টের দ্বিতীয় ইনিংস ভারতকে ৩৬ রানে হারিয়ে দেওয়ার পর, সিরিজে অস্ট্রেলিয়ার ৪-০ জয়ের আশা দেখছেন রিকি পন্টিং। মেলবোর্নের মাঠে বল গড়ানোর আগে সরাসরি পন্টিং জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ার সামনে এবার ভারতকে টেস্টে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার সফল প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেন, 'ভারতকে ব্যাটিংয়ে বিপর্যস্ত করে অজিরা দারুণ আঘাত দিয়েছে। ভারত ব্যাটিংএ সম্পূর্ণ ফেল।

Post a Comment