কাঁপছে বঙ্গ
দি নিউজ লায়নঃ কাঁপছে বঙ্গ। শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি এঁকোই ভাবে বজায় থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি কমেছে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত বাংলায় জাঁকিয়ে শীত চলবে বলেই পূর্বাভাব। বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও ১৩/১৪ ডিগ্রির আশে পাশেই থাকবে তাপমাত্রা।

Post a Comment