হাওড়ায় নতুন পুর কমিশনার হলেন অভিষেক কুমার তিওয়ারি - The News Lion

হাওড়ায় নতুন পুর কমিশনার হলেন অভিষেক কুমার তিওয়ারি




দি নিউজ লায়ন ;   হাওড়া পুরসভার কমিশনার করা হল ২০১২ ব্যাচের আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে। তিনি এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের পদে ছিলেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 


এর আগে হাওড়া পুরসভার প্রাক্তন কমিশনার ধবল জৈনকে মূল্যায়ন পর্ষদে বদলি করা হয়েছিল। তাঁকে এদিন নতুন  নির্দেশিকা জারি করে রাজ্য কৃষি বিপণন নিগমের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক আগে ধবল জৈনকে হাওড়া পুরসভার কমিশনার পদ থেকে বদলি করার পর এখানকার জেলাশাসক মুক্তা আর্য্যকে পুরসভার কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।


 গত প্রায় দু'বছর ধরে হাওড়ায় কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। তাই পুরসভার কাজ চালাতে পূর্ণ সময়ের একজন কমিশনারের দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে নতুন দায়িত্ব পেলেন অভিষেক কুমার তিওয়ারি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.