গুরুংয়ের সভা ঘিরে শিলিগুড়িতে আঁটোসাঁটো করা হচ্ছে পুলিশি নিরাপত্তা
দি নিউজ লায়ন ; গুরুংয়ের সভায় প্রায় লক্ষাধিক সমাবেশ শহরে। শিলিগুড়িতে আঁটোসাঁটো করা হচ্ছে পুলিশি নিরাপত্তা। শুক্রবার সভাস্থল পরিদর্শনে যান পুলিশ আধিকারিকেরা। নিরাপত্তা বলয়েই বেশ কিছুদিন শিলিগুড়ি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে বিমল। প্রায় লক্ষাধিক মানুষের জনসভায় যোগদানের খবর মেলার পরই শিলিগুড়ির পূর্ব নির্ধারিত বাঘাযতীন ময়দানে বিমলের জনসভার স্থান পরিবর্তন করে গোজামুমু।
শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন তিনগুন আয়তনের ইন্দিরা গান্ধী ময়দানে রবিবার সভা করতে চলেছেন গোর্খা জনমুক্তি মোর্চার অধ্যক্ষ বিমল গুরুং। গোজামুমু সূত্রে জানা গিয়েছে সমর্থকেরা সকাল ৯-১০টার মধ্যে পৌঁছে যাবেন সভাস্থলে। প্রায় দেড় লক্ষ মানুষের সমর্থন সশরীরে জনসভায় মিলবে বলেই মনে করছে তারা। ভিড় সামাল দিতে সম্পূর্ণ রূপে পুলিশের হস্তক্ষেপ চাইছে মোর্চা নেতৃত্বরা।
এদিকে রবিবার সকালেই রেলপথে নিউজলপাইগুড়ি স্টেশন থেকে মিছিল করে সভাস্থলে পৌঁছবে বিমল গুরুং।এনজেপি স্টেশনে গোজামুমুর সমর্থকরা মাল্যদান করে তাকে স্বাগত জানাবে সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নজরে রেখেই বিমলের জনসভাস্থল পর্যন্ত রুট বাতলে দেবে পুলিশ।
গোর্খা জনমুক্তি মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি জানান মঞ্চে বিমল গুরুংয়ের সঙ্গে উপস্থিত থাকবেন তিনি। তিনি বলেন গোর্খা জনমুক্তি মোর্চার উল্লেখযোগ্য আরো বেশ কিছু মুখ এদিনের জনসভায় মঞ্চের গুরুংয়ের সঙ্গে থাকবে।বিমল অনিত শিবিরের ইশারায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় থাকছে পুলিশ।

Post a Comment