বড়দিনে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সরকার - The News Lion

বড়দিনে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সরকার



দি নিউজ লায়ন;  বড়দিনে করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকির আশঙ্কায় ইতালির এক শহর থেকে আরেক শহরে আগামী ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সরকার।   একথা দেশটির  সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।  


 এ বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বলেন, 'আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা নষ্ট হতে দিতে পারি না। আমরা জানুয়ারিতে আসতে যাওয়া করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ প্রতিহত করবো। তবে অবশ্যই প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবিলার চেয়ে কম গুরুত্ব দেব না।'তাছাড়া রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে। 


ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯৯৩ জনের মৃত্যুর পর এই ঘোষণা দিল ইতালি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার সময়ে কিছু কিছু এলাকায় ৬টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখা যাবে। তবে অন্যান্য স্থানে শুধুমাত্র খাবারের দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া জরুরি সেবার কাজে ভ্রমণ শিথিল থাকবে।  তবে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.