অশোক ভট্টাচার্য্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রঞ্জন সরকা্র - The News Lion

অশোক ভট্টাচার্য্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রঞ্জন সরকা্র

 


দি নিউজ লায়নঃ   দার্জিলিং জেলায় নিজের হাতে দলকে দমন করেছেন শুধুমাত্র ভোগলোভী শিলিগুড়ির বাম সেনাপ্রধান অশোক ভট্টাচার্য্য-বিস্ফোরক অভিযোগ জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকারের।শিলিগুড়ির ছাত্র রাজনীতিতে অনেক ঐশী ঘোষ অশোকবাবু দমন করেছেন


শিলিগুড়ি।দার্জিলিং জেলায় নিজের হাতে দলকে দমন করেছেন শুধুমাত্র ভোগলোভী শিলিগুড়ির বাম সেনাপ্রধান অশোক ভট্টাচার্য্য-বিস্ফোরক অভিযোগ জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকারের। তিনি বুধবার সাংবাদিক বৈঠক করে অশোক ভট্টাচার্য্যকে তুলধনা করেন। তিনি বলেন আজ শিলিগুড়িতে ঐশী ঘোষকে আনা হচ্ছে। আমরা স্বিকার করি শিলিগুড়ির ছাত্র রাজনীতিতে অনেক ঐশী ঘোষ ছিল। তাদের নিজের হাতে তাদের দমন করেছেন অশোক বাবু। তিনি ক্ষমতার লোভে একা ভোগের লালসায় রাজনীতি করে শিলিগুড়িতে বামেদের সংগঠনকে নষ্ট করে দিয়েছেন। তাদের দল রাজ্য জুড়ে একটা সাইনবোর্ড হয়েছে শুধুমাত্র ভোগ লালসায় পূর্ণ পুরোনো নেতাদের গদি দখল করে থাকার মানসিকতার জন্য। 


তারা সিপিএমের নেতা পরবর্তী প্রজন্ম এর যুব ছাত্র নেতাদের কখনও সুযোগ দেননি। তাদের দলের অন্দরে কান পাতলেই এই গুঞ্জন স্পষ্ট শোনা যাবে। অপরদিকে রাজ্যের বিরুদ্ধে শিলিগুড়ি বাম বোর্ডের ক্ষেত্রে যে বঞ্চনার মিথ্যে বুলি সাজিয়ে রাজনৈতিক প্রচার করছেন তিনি। আর নাগরিক পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে,বেহাল নিকাশি ব্যবস্থার জন্য আবর্জনার স্তুপ তৈরি হচ্ছে শহর। তিনি খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেন রাজ্যের তরফে ৭৩৩কোটি টাকা শিলিগুড়ির সমগ্র এলাকার উন্নয়ন কার্যে পুরনিগমের এসেছে। তবে তার হিসেব শ্বেতপত্র করে তিনি প্রকাশ করতে পারেননি।খোলা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন পুরনিগমের এতবছরের রাজ্যের কাছে কত টাকা  বিভিন্ন খা বাবদ পেয়েছে তার একটা শ্বেত পত্র প্রকাশ করুন উনি আগে। একটা শ্বেতপত্র এখনও তিনি পেশ করতে পারেননি। রঞ্জন বাবু চ্যালেঞ্জ ছুড়ে বলেন এবারে তার জমানত বাজেয়াপ্ত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.