যাঁরা পদ না ছেড়ে দলবদল করেছেন তারা পদ না ছাড়লে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেবে তৃণমূল
দি নিউজ লায়নঃ যাঁরা পদ না ছেড়ে দলবদল করে বিজেপিতে গেলেন পদ না ছাড়লে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সোমবার জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরজেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি।
তিনি জানান , শনিবার মেদিনীপুর কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য রমাপ্রসাদ গিরি , খাদ্য কর্মাধক্ষ্য অমূল্য মাইতি , অধ্যক্ষ তপন দত্ত , উপাধ্যক্ষ কাবেরী চ্যাটার্জি। এছাড়াও গড়বেতা তিন পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা, বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
সোমবার অজিত মাইতি জানান , যদি তাঁরা নিজের থেকে পদত্যাগ না করেন তাহলে দল তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন যে যারা তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান করে সত্ত্বেও এখনো পথ আগলে রয়েছেন তাদের যদি নীতি-আদর্শ থাকে তারা সেই পদ ছেড়ে দেবেন। পদ না ছেড়ে তারা বড় বড় কথা বলছেন, নীতি-আদর্শের বুলি আওড়াচ্ছেন ।এটা কোনদিন মেনে নেওয়া যায় না।

Post a Comment