বঙ্গ ধ্বনি কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করলেন বিক্রম প্রধান - The News Lion

বঙ্গ ধ্বনি কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করলেন বিক্রম প্রধান



দি নিউজ লায়নঃ  সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বঙ্গ ধ্বনি কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। ওই কর্মসূচিতে যোগদান করে  বিধায়ক বিক্রম প্রধান ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের অভাব-অভিযোগের কথা শোনেন।


 তিনি গ্রামবাসীদের অভাব-অভিযোগ পূরণ করার আশ্বাস দেন। সেই সঙ্গে তাদের পাশে থাকার তিনি অঙ্গীকার করেন। তিনি গ্রামবাসীদের বলেন কে কোথায় গেল তা নিয়ে আপনাদের কোন চিন্তা করতে হবে না। আপনাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দেবেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে  থাকুন। তিনি সবসময় মানুষের কাজ করেন এবং পাশে থাকেন। সেইসঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে শুভেন্দু অধিকারী রাজ্যে শুভেন্দু অধিকারী হয়েছিলেন।


 উনি বিজেপিতে যোগদান করে মানুষের কাছে খলনায়ক তৈরি হয়েছেন। উনি একজন আদর্শ হীন মীরজাফর মানুষ। উনাকে মানুষ আর বিশ্বাস করবে না। যিনি তিনটা দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন তিনি কেন সাড়ে চার বছর চুপ করেছিলেন। বিজেপি দলে যোগদান করে এখন তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। তাই এই বেইমান কে শুধু দাঁতনের মানুষ নয় বাংলার মানুষ উপযুক্ত শিক্ষা দেবে। তিনি বলেন শুভেন্দু অধিকারী যখন দলের নেতা ছিল তখন তিনি অনেক কথা বলেছেন বিজেপি হটাও দেশ বাঁচাও। তিনি বিজেপিকে জঞ্জাল পার্টি বলে কটাক্ষ করেছিলেন। 


তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে কী বলেছিলেন তা সকলের জানা রয়েছে। এখন তার দাদা হয়েছেন অমিত শাহ, তার দাদার ছেলে কোটি কোটি টাকার মালিক কি করে হলো তা শুভেন্দুর বলা উচিত প্রতিটি মানুষের কাছে। যাই হোক শুভেন্দু অধিকারী কে মানুষ আগামী দিনে যে শিক্ষা দেবে তা তিনি সারা জীবন মনে রাখবেন বলে বিধায়ক বিক্রম প্রধান বলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.