নাড্ডার কনভয় হামলার প্রতিবাদে কদম্বাগাছি ধর্মতলার টাকি রোড অবরোধ (ভিডিও সহ)
সুবীর মন্ডল ; বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার প্রতিবাদে আজ উত্তর ২৪ পরগনা দত্তপুকুর এর কদম্বাগাছি কোডটা মন্ডলের বিজেপির মহিলা মোর্চার সমর্থনে কদম্বাগাছি ধর্মতলার টাকি রোড অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা অবরোধ শুরু হয় বেলা ৪.৩০মিনিট নাগাদ শেষ হয় পাঁচটা নাগাদ।
রাস্তার উপরে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। এছাড়াও বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার উপরে বসে পড়ে একের পর এক স্লোগান তুলে বিক্ষোভ জানাতে থাকে তারা। ঘটনাস্থলে ছুটে আসে কদম্বাগাছি ফাঁড়ির পুলিশ। পুলিশের অনুরোধে অবরোধ উঠে যায়।
দেখুন ভিডিও-

Post a Comment