মেমারিতে রাইস মিলের দেওয়াল চাপা পড়ে নিহত দুই
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার রাইস মিলের দেয়াল ধসে মৃত্যু হয় দুই শ্রমিকের আহত হয় ৪ জন। এই দুর্ঘটনায় আহত ও মৃত পরিবারের হাতে চেক তুলে দিল প্রশাসন। বৃহস্পতিবার রাতে রাইস মিলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। আহত হয় ৪ জন। ঘটনাটি ঘটে মেমারি থানার মন্ডলগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বস্তায় চাল ভর্তি করার সময় রাইসমিলের পাঁচিল ভেঙ্গে দুঘটনাটি ঘটে। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুই শ্রমিকের নাম বাদল দাস (৪৭) ও কিশোর হাজরা (৩১।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাইস মিলের চাল বস্তায় ভরার কাজ করছিলেন একদল শ্রমিক। সেই সময়ই হঠ্যাৎই রাইসমিলের একটি পাঁচিল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে যায় ৬ জন শ্রমিক। তাদের প্রথম উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু'জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাতেই মেমারি থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেমারী থেকে বর্ধমান নিয়ে আসার সময়ই মৃত্যু হয় দু'শ্রমিকের।
মৃত বাদল দাসের স্ত্রী সন্ধ্যা দাস সাংবাদিকদের বলেন, রাইসমিলের গোডাউন চাল বস্তায় ভরার সময়ই হুড়মুড়িয়ে একটি দেওয়াল ভেঙে পড়ে। মৃতদেহ দুটি শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়।
এদিনই প্রশাসনের পক্ষ থেকে মৃত দুটি পরিবারের হাতে দু লক্ষ টাকা ও আহত চার জনের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান কর্মসূচিতে হাজির ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক মহম্মদ এনাউর রহমান, পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া ও পুলিশ সুপার ভাস্কর মুখার্জি।

Post a Comment