সবে তো শুরু, নির্বাচন আসার আগে একা হয়ে যাবেন মমতা, মেদিনীপুরের সভা থেকে কটাক্ষ অমিত শাহর
দি নিউজ লায়ন ; শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠে বিজেপির প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।ওই সভা থেকে তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তার ভাষণে বলেন সবে তো শুরু নির্বাচন আসার আগে মমতা একা হয়ে যাবে বলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম করে কটাক্ষ করেন। তিনি তাঁর ভাষণে বলেন বাংলায় রাজনৈতিক সংস্কৃতি পাল্টেছে। বাংলায় ভয়ের রাজনীতি চলছে। বিজেপি ভয় পায় না।
মমতাকে হারাবে বঙ্গ বিজেপির ইউনিট। মুখ্যমন্ত্রী হবে বাংলার মানুষ। বাংলার পরিবর্তন নিতান্ত প্রয়োজন। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে ভয়। সেই ভয়ে কেন্দ্রীয় প্রকল্পে বাধা। তিনি তার ভাষণে আরো বলেন যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মমতা কেন্দ্রীয় সরকার এর প্রকল্পগুলির বাস্তবায়ন করেনি। মমতার সরকারের জন্য কৃষকরা বঞ্চিত। ভাইপোকে কবে সিএম করবেন। তৃণমূল কংগ্রেসকে উপড়ে না ফেললে কেন্দ্রীয় টাকা পাওয়া যাবে না।
এটা তৃণমূলের শেষের শুরু। তিনি বলেন দলবদল করছে বলেযিনি কটাক্ষ করছেনসেই মমতা কংগ্রেস থেকে-তৃণমূল করেছেন ।সেটা বড় কথা নয়। মমতার কান পর্যন্ত মেদিনীপুর কলেজ মাঠ এর আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য তিনি মাঠে উপস্থিত সকলকে বলেন এইবার দরকার ভারতীয় জনতা পার্টির সরকার। তিনি বলেন এই সরকার মা-মাটি-মানুষের সরকার নয়। এই সরকার তোলাবাজির সরকার। তোলাবাজ ভাইপো রাজ এর সরকার।
তিনি আরো বলেন অন্যায় শোষণের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন দিদি কান খুলে শুনে রাখুন বাংলায় বিজেপি সরকার গড়বে। ২০০ টির বেশি আসনে জয় লাভ করে বাংলায় বিজেপি সরকার গড়বে।বাংলার উন্নয়ন হবে।বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলা হবে। বাংলায় ভ্রষ্টাচার ও মিথ্যাবাদী সরকার চলছে ।অন্যায়ের বিরুদ্ধে তিনি সকলকে রুখে দাঁড়াতে বলেন।
যেভাবে দলের অধ্যক্ষ জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা হয়েছে তারও তিনি তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে তিনি বলেন আগামী দিনে বাংলায় তৃণমূল বলে কোন থাকবে না। বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এখন থেকেই অপেক্ষা করছেন। সেই সঙ্গে তিনি বলেন ভোটের মুখে ৩৬৫ ধারা প্রয়োগ করা যায় না। এবং বাংলা অনেক ঘটনার সাক্ষী হতে চলেছে আগামী দিনে।
বাংলার মানুষকে কে তিনি অভিনন্দন জানান। বাংলার মনীষীদের তিনি শ্রদ্ধা জানান এবং বাংলার প্রতিটি মানুষকে তিনি শ্রদ্ধা জানান। সেই সঙ্গে বিপ্লবীদের মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি মেদিনীপুরের মাটিকে তিনি ওই জনসভা থেকে প্রণাম করেন।

Post a Comment