শুভেন্দু বিশ্বাসঘাতক, জুতোর মালা পরিয়ে বিক্ষোভ মালদায়
দি নিউজ লায়ন ; শুভেন্দু বিশ্বাসঘাতক। ১০ বছর ধরে সমস্ত সুবিধা দল থেকে নিয়ে সেই দলকেই বিপদে ফেলতে চাইছেন ষড়যন্ত্র করছেন- বিজেপিতে যোগদান করতেই চাঁচোলে শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে, কালি লাগিয়ে বিক্ষোভ দেখানো তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। শনিবার দুপুরে মেদিনীপুরের অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন বিধায়ক শুভেন্দু অধিকারি।
আর তারপর থেকেই চরম উত্তেজনা তৈরি হয় চাচোল মহকুমা শহর জুড়ে। এদিন দুপুরে চাঁচোল বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা শুভেন্দু অধিকারির ফেস্টুন পুড়িয়ে বিক্ষোভ দেখান। তার আগেই বিক্ষোভের মধ্যেই শুভেন্দু অধিকারির ছবিতে কালি লাগিয়ে, জুতোপেটা করে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। বিক্ষোভকারী তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বক্তব্য, মমতার জন্য যিনি আজকে রাজনৈতিক স্তরে বড় জায়গায় পৌঁছলেন, সেই শুভেন্দু অধিকারি আজকে তৃণমূলকে বিশ্বাসঘাতকতা করলেন। এরকম নেতা দলে থাকলে ক্ষতি হবে। তার এই বিশ্বাসঘাতকতার প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারির পোস্টারে কালি লাগিয়ে, জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে।
স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতা বাবু সরকার বলেন , আজকে শুভেন্দু অধিকারী যা হয়েছেন তা মুখ্যমন্ত্রীর জন্য। তাঁকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী পদে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আজকে তিনি বিজেপির প্ররোচনায় পড়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এখন উনি বিজেপির নেতা হয়ে ভোট চাইতে যাবেন। কিন্তু মানুষ এর জবাব চাইবে। এই দলকে বাংলার মানুষ কোনওভাবেই মেনে নিবে না। পশ্চিমবঙ্গে তৃণমূল আবার নতুন করে সরকার গঠন করবে।

Post a Comment